Home জাতীয় শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো: রিজভী
জাতীয়বিএনপিরাজনীতি

শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো: রিজভী

Share
Share

পারিবারিক রাজনীতির অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো।

বুধবার (১ অক্টোবর) রাজধানীর পল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছেন। দেশটাকে তার বাপের মনে করতেন। কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে।”

তিনি দাবি করেন, তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা সতর্ক অবস্থায় আছেন, যাতে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। তার ভাষায়, রাজনৈতিক স্বার্থে দীর্ঘদিন ধরে ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে বিএনপি সম্প্রীতি রক্ষায় কাজ করছে।

পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে রিজভী বলেন, পরিকল্পিতভাবে সেখানে অশান্তি সৃষ্টি করা হয়েছে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি, তারাই দেশ-বিদেশ থেকে নানা চক্রান্ত চালাচ্ছে। তিনি বলেন, “গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে লড়াই করছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু...