Home আন্তর্জাতিক আমি নোবেল না পেলে তা যুক্তরাষ্ট্রের জন্য অপমান হবে: ট্রাম্প
আন্তর্জাতিক

আমি নোবেল না পেলে তা যুক্তরাষ্ট্রের জন্য অপমান হবে: ট্রাম্প

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প বলেন, “আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান।”

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধে জড়িয়েছে, যার মূল কারণ অপরাধ ও অবৈধ অভিবাসন। তিনি জানান, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনী ব্যবহার করা হবে। তার ভাষায়, “আমরা একে একে সেগুলো ঠিক করব। আর এ কাজের বড় দায়িত্ব নিতে হবে আপনাদের মধ্যে অনেককে। এটাও যুদ্ধ—ভেতর থেকে আসা যুদ্ধ।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি ইতোমধ্যেই একটি বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশে সই করেছেন। এই বাহিনীকে অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় দ্রুত মোতায়েন করা যাবে। ট্রাম্প বলেন, “কারণ এটা ভেতরের শত্রু, আর তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের সামলাতে হবে।” বক্তৃতার সময় সংবাদমাধ্যমের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের ‘অসম্মানিত’ ও ‘ঘৃণ্য ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন।

ট্রাম্প বরাবরই নিজেকে বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিরসনের নেপথ্যের নায়ক হিসেবে উপস্থাপন করে আসছেন। তবে তাঁর বক্তব্যকে রাজনৈতিক মহল দেখছে নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে। নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে ট্রাম্পের এমন মন্তব্য আগেও বিতর্ক তৈরি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...