Home আন্তর্জাতিক রোহিঙ্গাদের জন্য ৪৪২ কোটি টাকার সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জন্য ৪৪২ কোটি টাকার সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

Share
Share

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় নতুন করে ২৭ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪৪২ কোটি টাকা) দিচ্ছে যুক্তরাজ্য সরকার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে এ ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রসচিব ইভেট কুপার। এ তথ্য যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিসের (এফসিডিও) ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্দশা মোকাবিলায় এই সহায়তা প্রদান করা হবে। যুক্তরাজ্য জানিয়েছে, নতুন এ অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জীবনরক্ষাকারী সেবা সরবরাহ করা হবে।

বিশেষভাবে ১ লাখ ৭৫ হাজার নারী ও কিশোরীকে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পাশাপাশি যৌন, শারীরিক ও মানসিক সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা থাকবে।

ব্রিটিশ পররাষ্ট্রসচিব ইভেট কুপার বলেন,“বাংলাদেশে আশ্রিত পাঁচ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রয়োজনীয় খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুক্তরাজ্য পাশে রয়েছে। সহিংসতায় বাস্তুচ্যুত মানুষদের তাদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ দিতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শত্রুপক্ষের পদক্ষেপে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর

শত্রুপক্ষ কোনো নতুন পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস...

টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থী আটক, শাহবাগ থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকা থেকে এক শিক্ষার্থীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।...

Related Articles

এটি তাদের খুব কাছেই রয়েছে ;নতুন অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন এক অস্ত্র...

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...