Home আন্তর্জাতিক নিউজিল্যান্ডে ফিলিস্তিনের সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ফিলিস্তিনের সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ

Share
Share

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে হাজারো মানুষ ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছেন। আয়োজকেরা জানিয়েছেন, গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর দেশটিতে এটি এ ধরনের সবচেয়ে বড় সমাবেশ। শনিবার সকালে শহরের কেন্দ্রস্থলে ‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে ‘আওতেরোয়া ফর প্যালেস্টাইন’ নামের সংগঠন। সংগঠকের দাবি, প্রায় ৫০ হাজার মানুষ এতে অংশ নেন, যদিও পুলিশের হিসাব অনুযায়ী উপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার।

সংগঠনের মুখপাত্র আরামা রাটা বলেন, গাজায় যুদ্ধ শুরুর পর এটি নিউজিল্যান্ডে হওয়া সবচেয়ে বড় সংহতি প্রদর্শন। সমাবেশে অংশ নেওয়া অনেকেই হাতে ফিলিস্তিনি পতাকা ও ব্যানার বহন করছিলেন, যেগুলোতে লেখা ছিল—‘জাতিহত্যাকে স্বাভাবিকভাবে নিও না’, ‘সাহস দেখাও, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও’।

২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে হামলা চালায় হামাস, যাতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এরপর থেকে গাজায় ইসরায়েলি সেনাদের তাণ্ডবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, খাদ্য ঘাটতির কারণে অনাহারে থাকার ঘটনাও বেড়েছে।

আয়োজকেরা জানায়, শুরুতে শহরের একটি বড় সেতু বন্ধ করে দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়। তবে পুলিশ জানিয়েছে, সমাবেশে কোনো ধরনের গ্রেপ্তার হয়নি এবং আসা-যাওয়ার পথগুলো খোলা রাখা হয়েছিল।

‘আওতেরোয়া ফর প্যালেস্টাইন’ নিউজিল্যান্ড সরকারের কাছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। গত আগস্টে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে বিক্ষোভ নিয়ে নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে...