Home জাতীয় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ফ্রান্সে স্মারকলিপি ও সমাবেশ
জাতীয়

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ফ্রান্সে স্মারকলিপি ও সমাবেশ

Share
Share

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশি নাগরিক পরিষদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে। গত ৯ সেপ্টেম্বর প্যারিসে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে দূতাবাসের সামনে আয়োজিত সমাবেশে বিপুলসংখ্যক প্রবাসী ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে যোগ দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক সরকারগুলো কেবল আশ্বাস দিয়ে প্রবাসীদের অধিকার বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করে তাঁরা আশা করেন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে এবার দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতি নিলেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাঁরা পোস্টাল ব্যালট পদ্ধতির সমালোচনা করে বলেন, অধিকাংশ প্রবাসী অনলাইনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন, ফলে পোস্টাল ব্যালট কার্যত অকার্যকর ও ব্যয়সাপেক্ষ। এর পরিবর্তে দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে সরাসরি ভোটগ্রহণের দাবি জানান তাঁরা।

আয়োজনে বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্বর, সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত ভোটার তালিকা প্রণয়ন করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও...

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

Related Articles

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

১১ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেলে বড় অঙ্কের লোকসান: দৈনিক আয় ১১ লাখ, ব্যয় সাড়ে ৩৭ লাখ টাকা

চট্টগ্রাম তথা দেশের অন্যতম মেগা প্রকল্প ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ (কর্ণফুলী...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...