Home Tech সব চ্যাট থিমে আবারও ফিরছে হোয়াটসঅ্যাপের নীল টিক
Tech

সব চ্যাট থিমে আবারও ফিরছে হোয়াটসঅ্যাপের নীল টিক

Share
Share

ব্যবহারকারীদের বিভ্রান্তি দূর করতে আবারও সব চ্যাট থিমে নীল টিক ফিরিয়ে আনছে হোয়াটসঅ্যাপ। কয়েক মাস আগে হঠাৎ করেই কিছু থিমে বার্তা পড়ার পর প্রদর্শিত নীল টিকের বদলে সাদা টিক ব্যবহার শুরু করে প্ল্যাটফর্মটি। এর ফলে অনেক ব্যবহারকারী নিশ্চিত হতে পারছিলেন না তাঁদের পাঠানো বার্তা আসলেই পড়া হয়েছে কি না।

হোয়াটসঅ্যাপের ভাষ্য অনুযায়ী, শুরুতে উদ্দেশ্য ছিল থিমের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে রিড রিসিট মানানসই করা। তবে সাদা টিক আর ধূসর টিক একনজরে আলাদা করতে না পারায় দ্রুত বার্তা আদান-প্রদানে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। ফলে সব থিমেই নীল টিক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় হোয়াটসঅ্যাপ।

নতুন উদ্যোগ কার্যকর হলে আগের মতোই বার্তা পৌঁছালে ধূসর টিক এবং বার্তা পড়লে নীল টিক দেখা যাবে। এতে চ্যাট আরও স্পষ্ট হবে এবং ব্যবহারকারীরা সহজেই বার্তার অবস্থা বুঝতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএসের বেটা সংস্করণে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে। শিগগিরই ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে স্পেনের নিষেধাজ্ঞা

ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। এর মধ্য দিয়ে চলমান ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে...

জ্বালানি সংকটে নড়বড়ে ইউরোপ, ব্যতিক্রমী স্থিতিশীল স্পেন

গত চার বছরে ইউরোপ একাধিক জ্বালানি ধাক্কার মুখে পড়েছে, যার সূচনা হয় ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর। এই যুদ্ধ ইউরোপের জ্বালানি বাজারে...

Related Articles

দুর্নীতি কমাতে মন্ত্রী হলো এআই

আলবেনিয়া সরকার দুর্নীতি কমানোর জন্য বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী নিয়োগ...

২০৩০-এর প্রযুক্তি বিপ্লব নিয়ে সতর্ক করলেন স্যাম অল্টম্যান

এআই–বিপ্লবের অন্যতম নাবিক স্যাম অল্টম্যান মনে করেন, আমরা ইতিমধ্যেই এমন এক পথে...