Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত

Share
Share

গাজা সিটিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে ইসরায়েলের সামরিক অভিযান আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে অন্তত ৩২ জন ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান। এদের অধিকাংশই শিশু।

স্থানীয় সূত্রগুলো বলছে, গাজা সিটির আল-সাবরাসহ আশপাশের এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভিযান জোরদার করেছে। ধ্বংস করা হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র ও ত্রাণকেন্দ্র। গোলাবর্ষণে পুড়ে যাচ্ছে ঘরবাড়ি।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আল-কুদস হাসপাতালের নিকটবর্তী এলাকায় বিমান হামলার পর কয়েকটি অস্থায়ী তাবুতে আগুন ধরে যায় । এতে কমপক্ষে পাঁচজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। একই সঙ্গে গাজা সিটি থেকে অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদের লক্ষ্যে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলমান আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে কয়েক লক্ষাধিক মানুষ।

বিশ্লেষকরা বলছেন, গাজা সিটি নিয়ন্ত্রণে নিতে গিয়ে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল। তবে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এখনও নীরব ও দুর্বল বলেই অভিযোগ উঠছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...