Home আন্তর্জাতিক গণেশ পূজায় অংশ নিয়ে সমালোচনার মুখে সোনাক্ষী-জাহির দম্পতি
আন্তর্জাতিক

গণেশ পূজায় অংশ নিয়ে সমালোচনার মুখে সোনাক্ষী-জাহির দম্পতি

Share
Share

ভালোবাসাই তাদের সম্পর্কে প্রধান—এ কথা বহুবার জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে বিয়ের পর থেকেই স্বামী জাহির ইকবালের সঙ্গে তাকে ঘিরে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা।

গত বছর বিয়ের পর থেকে সোনাক্ষী-জাহির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিচ্ছেন। তবে সম্প্রতি সালমান খানের বাড়িতে অনুষ্ঠিত গণেশ চতুর্থী পূজায় তাদের উপস্থিতি নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিসর্জন উপলক্ষে নাচছেন ও আরতিতে অংশ নিচ্ছেন সোনাক্ষী। তার পরনে ছিল চুড়িদার, মাথায় ওড়না। পাশে দাঁড়ানো জাহির ছিলেন সাধারণ প্যান্ট-শার্টে। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নানা কটাক্ষ শুরু হয়।

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “ইচ্ছা না থাকলে পূজায় অংশ নেওয়ার দরকার কী?” আবার অনেকের মতে, সোনাক্ষীর খুশির জন্যই জাহির পূজায় অংশ নিয়েছেন।

তবে এ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি সোনাক্ষী বা জাহির। এর আগেই অবশ্য অভিনেত্রী জানিয়েছিলেন, “আমাদের সম্পর্কে ধর্ম নয়, ভালোবাসাটাই মুখ্য। আমরা একে অপরের বিশ্বাস ও ধর্মকে সম্মান করি।”

বলিউডে ভিন্ন ধর্মে বিয়ে নতুন কিছু নয়। শাহরুখ খান-গৌরী, সাইফ আলী খান-কারিনা কাপুর কিংবা আলি ফজল-রিচা চাড্ডার মতো দম্পতিরা বহুদিন ধরেই নিজেদের সম্পর্ককে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;