Home জাতীয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের পৃথক বৈঠক
জাতীয়

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের পৃথক বৈঠক

Share
Share

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

এর আগে গত রোববার (৩১ আগস্ট) সকালে জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

২১ আগস্ট চীনে সরকারি সফরে গিয়েছিলেন সেনাপ্রধান। সফর শেষে তিনি গত বুধবার রাতে দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চীন সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (PLA) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের কৌশলগত সহযোগিতা, সামরিক শিল্পের উন্নয়ন এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সফরের সময় PLA সদরদপ্তরে সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...