Home রাজনীতি আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে- আসিফ মাহমুদ
আওয়ামী লীগজাতীয়রাজনীতি

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে- আসিফ মাহমুদ

Share
Share

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে। তিনি মনে করেন, রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন জাতীয় পার্টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শনিবার নুরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় উঠেছে।

আসিফ মাহমুদ বলেন, “গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ সরকারের সময়েও ঘটেনি। অথচ বর্তমান সরকারের আমলে এমন ঘটনা ঘটেছে। এর দায় সরকারকেই নিতে হবে।”

তিনি আরও যোগ করে বলেন, “জাতীয় পার্টি একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল। এ ধরনের দলকে সমর্থন দেওয়া সরকারের জন্য যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি জনগণও ফ্যাসিবাদ রাজনৈতিক শক্তিগুলো মেনে নেবে না। ইনক্লুসিভ নির্বাচনের নামে যদি কেউ আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতান্ত্রিক সমঝোতা ব্যর্থ করতে চায়, তবে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করবে। গণতান্ত্রিক দলগুলো এবং সরকার এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে বদ্ধপরিকর।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে সরকার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করছে।

সেনাবাহিনী নিয়ে সমালোচনার জবাবে আসিফ মাহমুদ বলেন, “এটি কোনো সাধারণ রাজনৈতিক কর্মীর ওপর হামলা নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর হামলা। আওয়ামী লীগের সময়েও এমন ঘটনা ঘটেনি। এ ঘটনার দায় সরকারের। সরকারকেই সমাধান করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার সাহস না পায়।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিবৃষ্টির...

পপুলার ডায়াগনস্টিকে অভিযান: সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

  রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বেসরকারিভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল...

Related Articles

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...

২৫ বছরের সম্পর্কের টানে কর্মীর বাড়িতে সৌদি কফিল

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সৌদি আরবপ্রবাসী এক বাংলাদেশির বাড়িতে বেড়াতে এসেছেন তাঁর সৌদি...

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক...

‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন গকসুর এজিএস শোভোন

‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্যে নিজের অবস্থান...