Home জাতীয় পপুলার ডায়াগনস্টিকে অভিযান: সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ
জাতীয়

পপুলার ডায়াগনস্টিকে অভিযান: সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

Share
Share

 

রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় বেসরকারিভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক এ অভিযান পরিচালনা করা হয়। পরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অভিযুক্ত চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতী নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার ভুয়া কাগজপত্র দেখিয়ে তিনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার পরিচালনা করছিলেন। সরকারি কর্মঘণ্টায় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে এ অনিয়ম করে আসছিলেন। অভিযানের সময় তাঁকে রোগী দেখারত অবস্থায় পাওয়া যায়।

স্বাস্থ্য উপদেষ্টা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ একাধিকবার ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা আমলে নেননি। ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে তিনি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

তিনি বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারও তাঁর পদত্যাগপত্রের সত্যতা যাচাই না করেই চেম্বার পরিচালনার সুযোগ দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, ওই চিকিৎসক অনৈতিক কাজ করেছেন। তাঁর লাইসেন্স বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেত্রকোনায় পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় টহলরত গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেখে দৌড়ে পালানোর সময় হরিখালি খালে পড়ে সাব্বির শেখ (১৯) নামের এক কলেজছাত্রের সলিলসমাধি ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট)...

যুক্তরাষ্ট্রে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও এনভিডিয়া প্রকৌশলী ইরফানের রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক মেধাবী শিক্ষার্থী এবং বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার (NVIDIA) সিনিয়র ডেটা সায়েন্টিস্ট ইরফান আল-হুসাইনির রহস্যজনক মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার...

Related Articles

চিঠির পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল রংপুরের শিক্ষার্থী

  রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন...

ইশরাকের প্রশ্নের জবাবে সারজিস: জুলাই নিয়ে অন্তর্বর্তী সরকারের ৮ উদ্যোগের কথা তুলে ধরলেন

জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে—এ নিয়ে বিএনপি...

মায়ের শেষ ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে...

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ

ঘনঘন লোডশেডিং দূর, গ্যাস–সংকট নিরসন, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য সহনীয়...