Home জাতীয় আইন-বিচার পিরোজপুরে আশ্রয়ণ প্রকল্পে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
আইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পিরোজপুরে আশ্রয়ণ প্রকল্পে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

Share
Share

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত জন্মগত বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. মফিজুল সিকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মফিজুল উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে।

পুলিশ জানায়, ৩৫ বছর বয়সী ওই নারী জন্মগতভাবে বাক প্রতিবন্ধী। তিনি কথা বলতে না পারলেও আকার-ইঙ্গিতে যোগাযোগ করতেন। গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে প্রবেশ করে মফিজুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী এক সন্তানের জননী।

এ ঘটনায় রোববার (৩১ আগস্ট) নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “মামলার পরপরই পুলিশ কৌশলে আসামিকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত শেষ করে ন্যায়বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’: কাদের সিদ্দিকী

জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন,...

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও...

Related Articles

২,২১৭ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব স্থাপনের উদ্যোগ, কাজ করছে এনএসডিএ

দেশের ২ হাজার ২১৭টি নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (এসটিপি) আধুনিক ল্যাব স্থাপনের...

শেখ হাসিনা কি দেশে ফিরবেন, নাকি এটি রাজনৈতিক কৌশল?

ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর তাঁর দেশে ফেরার বিষয়টি নিয়ে...

এক দিনের ছুটিতেই মিলবে টানা চার দিনের অবকাশ

আগস্টের শেষ দিকে এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ কাটানোর...

শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুলের ১২ অনুসারীর বিএনপিতে যোগদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য...