Home জাতীয় অপরাধ পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ মারা যাওয়ার দাবি
অপরাধআঞ্চলিক

পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ মারা যাওয়ার দাবি

Share
Share

মো: গোলাম কিবরিয়া রাজশাহী


রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে দাবি করেছেন মৎস্যচাষি রোকনুজ্জামান (লাল্টু)। তাঁর দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনাটি উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো গ্রামে। ভুক্তভোগীর অভিযোগ, বুধবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে প্রায় ৬ বিঘা আয়তনের পুকুরটিতে বিষ প্রয়োগ করে।

মৎস্যচাষি রোকনুজ্জামান বলেন, ভোরে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন, বিপুল পরিমাণ মাছ পানিতে ভেসে উঠেছে। পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল।

তিনি বলেন, ‘বিষ প্রয়োগে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি মাছ মারা গেছে। পুকুর ইজারা ও মাছের মূল্য মিলিয়ে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

গোমস্তাপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

ধামইরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

  নওগাঁর ধামইরহাটে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

;