নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার সংস্থাগুলোর বরাতে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ইসলামাবাদ, করাচি ও লাহোরের বাইরে সংবাদ সংগ্রহ বা ভ্রমণের আগে সরকারি অনুমতি নিতে হবে। পাশাপাশি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে কর্মরত বিদেশি সংবাদমাধ্যমের সাংবাদিকদের ওই এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিবেদন প্রকাশের পর এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। ওই অঞ্চলে অধিক রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সাংবাদিকদের ওপর নজরদারি ও চাপও বেড়েছে বলে অভিযোগ রয়েছে।
নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে কর্মরত দুই স্বাধীন সাংবাদিককে গত ১ আগস্ট আটক করে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন সাংবাদিককে ‘ভুয়া তথ্য’ প্রচারের অভিযোগে আদালতে তলব করা হয়েছে। কাশ্মীর নির্বাচন নিয়ে আল জাজিরার এক স্থানীয় সাংবাদিকের প্রতিবেদনেরও সমালোচনা করেছে পাকিস্তান সরকার।
হিউম্যান রাইটস ওয়াচ–এর জ্যেষ্ঠ এশিয়া সহযোগী পরিচালক প্যাট্রিসিয়া গোসম্যান বলেন, পাকিস্তানে সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার আগে থেকেই সীমিত। নতুন বিধিনিষেধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলবে।
এদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)–এর সর্বশেষ সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।
পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস অবিলম্বে এসব বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনটির মতে, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকার প্রমাণ করতে হলে সাংবাদিকদের ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নিতে হবে।
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়মের পরও বিদেশি সংবাদমাধ্যমের কার্যক্রম অব্যাহত থাকবে। সাংবাদিকদের ভ্রমণ অনুমোদনের জন্য নতুন একটি ব্যবস্থা চালুর কাজ চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের এমন উদ্যোগ খুব বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সেন্সরশিপ, গ্রেপ্তার, ব্যাংক হিসাব জব্দ এবং সরকারি বিজ্ঞাপন বন্ধের মতো চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...
ByDesk ReportAugust 6, 2026শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...
ByDesk ReportAugust 6, 2026আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর মন্তব্যকে কেন্দ্র করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের...
ByDesk ReportAugust 6, 2026যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ByDesk ReportAugust 6, 2026দক্ষিণ লেবাননে রক্তক্ষয়ী সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) দুই সদস্য নিহত এবং...
ByDesk ReportAugust 6, 2026ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৫...
ByDesk ReportAugust 6, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment