Home আন্তর্জাতিক গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ১৫
আন্তর্জাতিকসাম্প্রতিক

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ১৫

Share
Share

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন সাংবাদিকও রয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহত সাংবাদিকদের মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের চুক্তিভিত্তিক ক্যামেরাপারসন হুসাম আল-মাসরি আছেন। প্রথম দফার হামলাতেই তিনি নিহত হন। এরপর যখন উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে যান, তখনই দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে রয়টার্সের অপর চুক্তিভিত্তিক আলোকচিত্রী হাতেম খালেদ গুরুতর আহত হন।

এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, সহকর্মী হুসাম আল-মাসরির মৃত্যু এবং হাতেম খালেদের আহত হওয়ার ঘটনায় আমরা শোকাহত। আমরা দ্রুত তথ্য জানার চেষ্টা করছি এবং গাজা ও ইসরায়েলি কর্তৃপক্ষকে হাতেমের চিকিৎসা সহায়তায় সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছি।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, নিহত সাংবাদিকদের মধ্যে মারিয়াম আবু দগ্গা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসসহ (এপি) কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হয়ে কাজ করতেন। এ ছাড়া আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ সালামা এবং ফ্রিল্যান্স সাংবাদিক মুয়াজ আবু তাহাও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এ হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, এটি মুক্ত সংবাদমাধ্যমের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধ। সাংবাদিকদের আতঙ্কিত করে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিতেই ইসরায়েল এ ধরনের হামলা চালাচ্ছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৪০ জন সাংবাদিক নিহত হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;