Home জাতীয় হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা
জাতীয়বিএনপিরাজনীতি

হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

Share
Share

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। একে অপরকে প্রকাশ্যে আক্রমণ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা–সমালোচনার ঝড় বইছে।

গত রবিবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি ও এনসিপির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বলেন, “বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি আগামী নির্বাচনে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে এবং শুনানিতে এনসিপি কর্মীদের ওপর হামলা ছিল তারই ‘টেস্ট ম্যাচ’।

হাসনাত আবদুল্লাহর মন্তব্যের জবাবে সোমবার (২৫ আগস্ট) রুমিন ফারহানা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি তীব্র ভাষায় লিখেন: “এটা ওই ফকিন্নির বাচ্চাটা (হাসনাত আবদুল্লাহ) না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?”
পোস্টটির সঙ্গে তিনি হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ও তথাকথিত প্রমাণও সংযুক্ত করেন। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং হাজারো মানুষ শেয়ার ও মন্তব্য করতে থাকেন।

রুমিন ফারহানার সমালোচনা উড়িয়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির ভেতরে এমন অনেকে আছেন, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে গুন্ডাদের ব্যবহার করেন।”
তিনি সতর্ক করে বলেন, “জনগণের পালস বুঝতে না পারলে দেশ আবারও সংকটের দিকে যাবে।”

এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমাকে প্রথম ধাক্কা দিয়েছেন পরিচিত নন এমন একজন। আমি একজন মহিলা, তাই আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা নিশ্চুপ থাকতে পারেনি। প্রতিক্রিয়ায় আমাদের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া এসেছে। বিষয়টি এখানেই সীমাবদ্ধ।”

অনেক নেটিজেন রুমিন ফারহানার তীব্র ভাষা ব্যবহারের সমালোচনা করছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক ‘খোলামেলা প্রতিরোধ’ হিসেবে দেখছেন। অন্যদিকে, হাসনাত আবদুল্লাহর বক্তব্যও সমর্থন ও সমালোচনা উভয়ই কুড়িয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত...

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, খুলনার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেই

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও এখনো তাঁর...

Related Articles

ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটির বিদায়, নতুন নেতৃত্বের অপেক্ষা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘রাকিব-নাছির’ কমিটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ...

সবজির বাজারে অস্বস্তি, বেশিরভাগের দাম ৮০ টাকার ওপরে

কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারে চলা অস্বস্তি এখনো কাটেনি। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ...

ব্র্যাকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২২ আগস্ট পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে রোড সেফটি প্রোগ্রামে ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস...