Home জাতীয় মাইলস্টোন বিমান দুর্ঘটনা: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু
জাতীয়দুর্ঘটনা

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

Share
Share

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম তাসমিয়া (১৫)।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গুরুতর আহত তাসমিয়া চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।

দুর্ঘটনায় তাসমিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়। ঘটনার পরপরই তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। টানা চিকিৎসা সত্ত্বেও অবস্থার অবনতি হওয়ায় শনিবার মৃত্যুবরণ করেন তিনি।

তাসমিয়ার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়ভাবে তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। বিমান বিধ্বস্তের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা প্রশিক্ষণজনিত কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওশাবা নির্যাতন ইস্যুতে পিয়া জান্নাতুলকে মানসুরার কটাক্ষ:‘নাটক কম করো’

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ার পর অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের নির্যাতনের ঘটনা আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি অভিনেত্রী ও আইনজীবী পিয়া...

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহের জন্য আলোচনায় বিরতি...

Related Articles

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত...

চট্টগ্রামে রেললাইন তলিয়ে এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

টানা ভারি বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলেও বিঘ্ন...

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে...

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...