Home জাতীয় অপরাধ গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

Share
Share

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়া নিয়ে অবস্থান করছে। তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম এর নেতৃত্বে থানা পুলিশ ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আতিকুর রহমানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহ ভাজনরা পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায় । পরে গ্রেফতার কৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বারপ্লেট বিহীন একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইমরান হোসেন (২২) (ঝিনাইদহ), সাইফুল মণ্ডল (৪০) (কুষ্টিয়া), মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫) (সকলেই পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

তারা এর আগেও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের দাবি। অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি লোহার হাতুড়ি, একটি দুফলা ধারালো অস্ত্র, দুটি হাঁসুয়া এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ। এ ঘটনায় গোমস্তাপুর থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসা কুড়াচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের দীর্ঘদিনের...

আবহাওয়ার ঝুঁকিতে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা

আবহাওয়াজনিত ঝুঁকির কারণে বিশ্বকাপে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের নির্ধারিত সময় পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)...

Related Articles

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে...

রিকশা চালিয়েই ছেলের পড়াশোনার খরচ জোগান মজিদ

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী  রাজশাহী নগরীর উপকণ্ঠে বিনোদপুর এলাকায় বসবাস করেন মো....

শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

মো:মাকসুদুর রহমান,শেরপুর শেরপুর সদর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক...

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত: শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ”...