Home জাতীয় “১৫ বছর লড়াই করলাম, এখন নিজ দলের কর্মীরাই ধাক্কা দেয়” – রুমিন ফারহানা
জাতীয়বিএনপিরাজনীতি

“১৫ বছর লড়াই করলাম, এখন নিজ দলের কর্মীরাই ধাক্কা দেয়” – রুমিন ফারহানা

Share
Share

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় অভ্যন্তরীণ বিরোধ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, যে দলের জন্য তিনি গত ১৫ বছর লড়াই করেছেন, আজ সেই দলেরই কর্মীদের কাছ থেকেই ধাক্কা খেয়েছেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এ ঘটনা ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি চলাকালে রুমিনের সঙ্গে দলীয় কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি তুলে ধরেন।

রুমিন বলেন, “একজন পাঞ্জাবি পরা ব্যক্তি আমাকে ধাক্কা দিয়েছেন। আমি একজন নারী, এ অবস্থায় আমার লোকজন নিশ্চুপ থাকতে পারেনি। পরে তাদেরও মারধর করা হয়েছে, তখন তারা জবাব দিয়েছে। ১৫ বছরে এমন ঘটনা ঘটেনি। আজকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে।”
তিনি বলেন, “যেই দলের জন্য এত বছর লড়লাম, আজ তারাই আমাকে ধাক্কা দেয়—এটা সত্যিই বেদনাদায়ক।”

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দিকেও আঙুল তোলেন রুমিন। তিনি দাবি করেন, ওই প্রার্থী অতীতে মানুষকে পিটিয়ে স্বীকারোক্তি আদায় করেছেন এবং এবারও গুণ্ডা-সন্ত্রাসী নিয়ে নির্বাচন কমিশনে প্রবেশ করেছেন। “এটি খুবই লজ্জাজনক ঘটনা। কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা আশা করেছিলাম, নির্বাচন কমিশনে এসে বাহিনী দেখাবে না, কিন্তু তা হয়নি।

এনসিপি কর্মীদের সম্পৃক্ততা নিয়ে তিনি বলেন, “উনি পরিচিত মুখ নন, জামায়াত না এনসিপি তা আমি জানি না। তবে তাদের পক্ষ থেকেই প্রথমে আমাকে ধাক্কা দেওয়া হয়েছে।”

সীমানা নির্ধারণ প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, দল সবসময়ই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যাওয়ার দাবি করে আসছে।

তার ভাষায়, “আমরা মনে করি ২০০৮-এর আগে যে সীমানা ছিল, সেটিই গ্রহণযোগ্য। গত ১৫ বছর একটি ফ্যাসিস্ট সরকার নিজেদের সুবিধামতো সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানা জনগণের নয়। তাই আমরা পুরনো সীমানায় ফেরার দাবি করছি।”

নিজে আইনজীবী পরিচয়ে যুক্তি তুলে ধরে রুমিন জানান, তিনি নিজেই শুনানিতে উপস্থিত হয়ে মামলা উপস্থাপন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, “ভৌগোলিক ও জনসংখ্যাগত বাস্তবতা বিবেচনা করে নির্বাচন কমিশন যে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, সেটিই বহাল থাকবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

;