Home আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের সমাবেশ
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনের পক্ষে লাখো মানুষের সমাবেশ

Share
Share

ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়ায় বিশাল সমাবেশ হয়েছে। রোববার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। সম্প্রতি দেশটির সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ইসরায়েল ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্কে কিছুটা ফাটল দেখা যায়।

সমাবেশের আয়োজক প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, অস্ট্রেলিয়াজুড়ে ৪০টির বেশি স্থানে বিক্ষোভ হয়েছে। সিডনি, ব্রিসবেন ও মেলবোর্ন অঙ্গরাজ্যের রাজধানীতে ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। তাদের দাবি, সারা দেশে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ এসব সমাবেশে যোগ দিয়েছেন। শুধু ব্রিসবেনেই অংশ নিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। তবে পুলিশের ধারণা, ব্রিসবেনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১০ হাজারের কাছাকাছি। সিডনি ও মেলবোর্নের জনসমাগমের বিষয়ে আনুষ্ঠানিক কোনো হিসাব পাওয়া যায়নি।

সিডনিতে সমাবেশের আয়োজক জশ লিস বলেন, ‘গাজায় গণহত্যা বন্ধের দাবি জানাতে ও সরকার যেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দেয়, সে দাবি তুলতে’ অস্ট্রেলিয়ানরা রাস্তায় নেমেছেন। সমাবেশে অংশ নেওয়া অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। এ সময় তাঁরা ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।

অস্ট্রেলিয়ায় ইহুদিদের সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরির সহপ্রধান নির্বাহী অ্যালেক্স রাইভচিন স্কাই নিউজ টেলিভিশনকে বলেন, এসব সমাবেশ একটি অনিরাপদ পরিবেশ তৈরি করছে। এগুলো হওয়া উচিত নয়।

১১ আগস্ট অস্ট্রেলিয়া সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এর কয়েক দিন আগে সিডনির বিখ্যাত হারবার ব্রিজে হাজার হাজার মানুষ গাজায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহের দাবিতে মিছিল করেন।

ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তে ইসরায়েল–অস্ট্রেলিয়া সম্পর্ক এমন টানাপোড়েনের মুখে পড়েছে, যা কয়েক দশকেও দেখা যায়নি। এ ইস্যুতে দুই দেশের শীর্ষ রাজনীতিকেরা একে অপরকে কটাক্ষ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। পশ্চিম তীরে নিযুক্ত অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করেছে ইসরায়েল। বিপরীতে একজন ইসরায়েলি আইনপ্রণেতাকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে লাশ মাটিচাপা দিয়ে উপরে সবজির চারা...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে চরম হেনস্তার শিকার হতে হলো এক বাংলাদেশি গৃহবধূকে। চিকিৎসার বকেয়া প্রায়...

Related Articles

সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত...

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপ থেকে উদ্ধার ৫ বছরের শিশু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মৃত্যুকূপ থেকে এক পাঁচ বছরের শিশুকে অলৌকিকভাবে জীবিত...

প্রেমিককে সঙ্গে নিয়ে সহপাঠীকে খুন: দুই দফা বিষাক্ত ইনজেকশনের পর যেভাবে বেঁচে ফিরলেন তরুণী

প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের এক সহপাঠিনীকে নির্মমভাবে হত্যার দায়ে টানা ৩০ বছরেরও...

সমকামী ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট মাদ সান্ধুকে গুলি করে হ’ত্যা

ভারতের পাঞ্জাবের অমৃতসরে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন সুপরিচিত এলজিবিটিকিউ (LGBTQ) ইনফ্লুয়েন্সার...

;