মো:মাকসুদুর রহমান,শেরপুর
শেরপুর সদর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ড্রেজার অকেজো করা এবং বালুভর্তি একটি মাহেন্দ্র ট্রাক জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে মাদক মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার শেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার অকেজো করা হয় এবং বালুভর্তি একটি মাহেন্দ্র ট্রাক জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর অধীনে পরিচালিত পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ বালু উত্তোলন, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অক্টোবরে ঢাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ ম্যাচ আয়োজনের জন্য...
ByDesk ReportAugust 25, 2026রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে আগামী ৩০ ও ৩১ আগস্টের...
ByDesk ReportAugust 25, 2026পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনায়...
ByDesk ReportAugust 26, 2026মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে...
ByDesk ReportAugust 26, 2026রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায়...
ByDesk ReportAugust 26, 2026পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শে উদ্বুদ্ধ...
ByDesk ReportAugust 26, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment