Home আঞ্চলিক রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে
আঞ্চলিকজাতীয়

রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে

Share
Share

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী


রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন, রাজশাহীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান। তিনি সবাইকে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, আরও পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা নাগরিকেরও দায়িত্ব। রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসা-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মোঃ শাহাদাৎ হোসেন এবং জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদসহ বিডি ক্লিন রাজশাহীর স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ফাদার অব অল বোমস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফাদার অব অল বোমস’ নামে একটি নতুন বিধ্বংসী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রটি শত্রুপক্ষের...

সরাইল থানার ওসির সঙ্গে এমপি রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার বাগ্‌বিতণ্ডা হয়েছে। গতকাল...

Related Articles

জাপানি মন্ত্রীর হ্যান্ডশেকের জবাবে মার্জিত সৌজন্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের রাষ্ট্রীয় জাপান সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের...

টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে বিয়ে—অতঃপর অবাঞ্ছিত ঘোষণা

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং...

;