Home আঞ্চলিক রিকশা চালিয়েই ছেলের পড়াশোনার খরচ জোগান মজিদ
আঞ্চলিক

রিকশা চালিয়েই ছেলের পড়াশোনার খরচ জোগান মজিদ

Share
Share

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী 


রাজশাহী নগরীর উপকণ্ঠে বিনোদপুর এলাকায় বসবাস করেন মো. মজিদ (৫৮)। পেশায় তিনি রিকশাচালক। সীমিত আয়ের মধ্যেও একমাত্র ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন পূরণে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালিয়ে সংসার ও সন্তানের শিক্ষার ব্যয় মেটানোর চেষ্টা করছেন।

প্রতিদিন সকালে ভাড়ার রিকশা নিয়ে নগরীর বিভিন্ন সড়কে বের হন মজিদ। নিজের কোনো রিকশা নেই। তাই অন্যের রিকশা চালিয়ে প্রতিদিন ৪৫০ টাকা ভাড়া পরিশোধ করতে হয়। এরপর যা আয় থাকে, তা দিয়েই চলে পরিবারের খরচ।

মজিদ বলেন, সংসারের প্রয়োজন মেটানোর পর ছেলের পড়াশোনার খরচ চালাতে অনেক কষ্ট হয়। তারপরও কখনো ছেলের লেখাপড়া বন্ধ করতে চাননি।

বর্তমানে তাঁর একমাত্র ছেলে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিচ্ছেন। ছেলেকে এ পর্যন্ত পড়াতে পেরে নিজের কষ্ট সার্থক মনে করছেন মজিদ।

তিনি বলেন, “কেউ কোনো দিন আর্থিক সহযোগিতা করেনি। আত্মীয়-স্বজন বা প্রতিবেশীদের কাছ থেকেও তেমন সাহায্য পাইনি। তারপরও ছেলেকে পড়িয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। আমার স্বপ্ন, সে একদিন ভালো চাকরি করবে এবং পরিবারের পাশাপাশি দেশের জন্যও কাজ করবে।”

মজিদের স্ত্রীও সীমিত আয়ের মধ্যেই সংসার সামলান। পরিবারের সদস্যরা বলছেন, অভাব-অনটনের মধ্যেও ছেলের পড়াশোনা চালিয়ে যেতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সন্তানের শিক্ষার জন্য মজিদের সংগ্রাম অন্যদের জন্য অনুপ্রেরণার হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;