Home জাতীয় ৩৬৪ দিন শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পহেলা মে দরদি ও আন্তরিক হয় :জামায়াতে ইসলামীর আমির
জাতীয়

৩৬৪ দিন শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পহেলা মে দরদি ও আন্তরিক হয় :জামায়াতে ইসলামীর আমির

Share
Share

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বছর শ্রমিকদের দাবি উপেক্ষা করা হলেও পহেলা মে এলে সবাই হঠাৎ দরদি হয়ে ওঠেন।
শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
তিনি বলেন, শ্রমিকদের মর্যাদা ও প্রয়োজন উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।
বামপন্থী রাজনীতির সমালোচনা করে তিনি দাবি করেন, অনেক সময় শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কিছু নেতা নিজেদের স্বার্থ হাসিল করেন। তবে তিনি ‘খতমের রাজনীতি’ নয়, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার রাজনীতিতে বিশ্বাসের কথা জানান।
প্রবাসীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তারা দেশের “রেমিট্যান্স যোদ্ধা”, কিন্তু বিদেশে নানা ভোগান্তির শিকার হন। তাদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার ও দূতাবাসগুলোর আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংসদই হবে জনগণের সমস্যার সমাধানের কেন্দ্র। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চলবে।
সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতির কাছে ‘ভোট চুরির’ অকাট্য প্রমাণ পেশ করবে ‘ইন্ডিয়া’ জোট: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনীত ‘ভোট চুরির’ সুনির্দিষ্ট অভিযোগের সপক্ষে খুব শীঘ্রই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সমস্ত অকাট্য তথ্যপ্রমাণ তুলে ধরা হবে বলে...

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু; সরিয়ে নেওয়া হলো যাত্রীদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিস্ফোরণের পর বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে...

Related Articles

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

স্কুলে শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে পেটাল ছাত্র

বগুড়ায় শ্রেণিকক্ষে শৃঙ্খলা রক্ষায় শাসন করার জেরে ছুটির পর রাস্তায় এক শরীরচর্চা...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

;