Home আন্তর্জাতিক পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান
আন্তর্জাতিক

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

Share
Share

স্থবির হয়ে পড়া ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আবার সচল করতে নতুন উদ্যোগ নিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি নতুন প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তাবের মূল কপি ইসলামাবাদ-এ পাঠানো হয়, যেখান থেকে তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানোর কথা।

ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মোহসেনি এজেই বলেন, ইরান কখনোই আলোচনার পথ থেকে সরে আসেনি, তবে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। তিনি আরও বলেন, দেশটি যুদ্ধ চায় না এবং আলোচনার মাধ্যমেই সমাধান চায়।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, যেকোনো চুক্তি নির্ভর করবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের অবস্থানের ওপর। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা থেকে সরে না আসে, তাহলে কোনো চুক্তি সম্ভব নয়।

এর আগে ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের কথা থাকলেও পারমাণবিক ইস্যু স্থগিত রাখার শর্ত থাকায় তা নিয়ে আপত্তি জানায় যুক্তরাষ্ট্র।

গত মাসে দুই দেশের প্রথম দফার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকে আলোচনা আর এগোয়নি। যদিও উত্তেজনা অব্যাহত থাকলেও বর্তমানে অস্ত্রবিরতি কার্যকর রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করতে নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।...

ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও মারধরের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসান মঞ্জু ওরফে মঞ্জুরুল...

Related Articles

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরিদর্শনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমেরিকার মূলভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এক নতুন ও অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয়...

নিউইয়র্কে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস: বিমানবন্দরে হট্টগোল ও ক্ষোভ প্রকাশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের চরম তোপের...

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সাড়ে ৭ লাখ ব্যারেল তেল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত লেগে...

সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতার’ তাগিদ যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও বাণিজ্যিক শহর দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নতুন করে...

;