Home আঞ্চলিক ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন
আঞ্চলিক

২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

Share
Share

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা


জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। তিনি জানান, আগামী ২৮ জুন সারা দেশের মতো রাঙ্গামাটি জেলার ১০ উপজেলায় একযোগে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ১ হাজার ২৯৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সের কম শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় অভিভাবকদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, ভিটামিন-এ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, চোখ ও ত্বকের সুস্বাস্থ্য রক্ষা এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে সব শিশুকে নিকটস্থ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক বা অস্থায়ী টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক সোহাগ ময় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন (পিপিএম), ডেপুটি সিভিল সার্জন ডা. জাফরিন জাহেদ জিতিসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে পড়ে থাকা লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২...

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

মো : ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মো. নজরুল ইসলামকে(৫১)...

Related Articles

শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ও...

নওগাঁর মহাদেবপুরে ১৬ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রাম থেকে...

সালথায় সড়কের পাশ থেকে যুবকের হাত-পা কাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকায় এক যুবকের হাত-পা কাটা এবং ক্ষতবিক্ষত মরদেহ...

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক...