Home আঞ্চলিক শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা
আঞ্চলিক

শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

Share
Share

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর


নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা। অনুষ্ঠানে পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটি (পৌরসভা), টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি), স্থানীয় সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিধন কার্যক্রম পরিচালনা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহ এবং সড়কবাতির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ ছাড়া বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ফ্রিল্যান্সিং ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ভিজিএফ বিতরণ এবং স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রিসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমও বাজেটে রাখা হয়েছে।

অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের পাশাপাশি বর্তমান সরকারের বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পৌর এলাকার ড্রেন ও খাল পুনঃখননের উদ্যোগের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জানানো হয়, নতুন অর্থবছরের বাজেটে পৌর কর বৃদ্ধি করা হয়নি। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পৌর নাগরিকদের নির্ধারিত সময়ে পৌর কর পরিশোধের আহ্বান জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পরীক্ষা চলাকালে তাঁদের কাছ থেকে...

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গর্ভপাতের জন্য ব্যবহৃত ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। ওষুধ...

Related Articles

কুলাউড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে...

খুবির খান বাহাদুর আহছানউল্লা হলের ক্যান্টিন বরাদ্দে আবেদন আহ্বান

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খান বাহাদুর আহছানউল্লা হলের ক্যান্টিন...

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...