Home আঞ্চলিক নওগাঁর মহাদেবপুরে ১৬ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান
আঞ্চলিক

নওগাঁর মহাদেবপুরে ১৬ বছরের কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আহ্বান

Share
Share

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর, নওগাঁ


নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রাম থেকে মো. রবিউল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৮ জুন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম মহাদেবপুর উপজেলার হাতুড় গ্রামের বাসিন্দা। গত ১৮ জুন তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। পরে তাকে সর্বশেষ গাহলী বাজার এলাকায় দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। তার গায়ের রং ফর্সা এবং শারীরিক গঠন লম্বা।

রবিউলের পরিবার জানায়, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও স্বজনেরা উদ্বেগের মধ্যে রয়েছেন।

রবিউল ইসলামের সন্ধান পেলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ:
০১৩০৭-৩৪৪৫৩২
০১৩১৫-১৫০৬৫০
০১৭৩৮-৭৩৭৯৯১

পরিবারের পক্ষ থেকে কিশোরটিকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ জুন) ভোরে...

জামালপুরে পড়ে থাকা লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২...

Related Articles

শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ও...

২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন...

সালথায় সড়কের পাশ থেকে যুবকের হাত-পা কাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকায় এক যুবকের হাত-পা কাটা এবং ক্ষতবিক্ষত মরদেহ...

শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৭০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং আধুনিক...