Home জাতীয় এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ৭ শর্ত
জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ৭ শর্ত

Share
Share

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে এসব শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে।

বদলির আবেদনে ৭ শর্ত

১. একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. ‘নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা যাবে না। এমন শূন্য পদ থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।

৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৬. আবেদন করার আগে বর্তমান চাকরিতে কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না।

৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তাঁরা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

নির্ধারিত শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। তাই আবেদন করার আগে শিক্ষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে বলা হয়েছে।

বদলি আবেদন শুরু হওয়ার বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকেরা আবেদন করতে পারবেন। আবেদনের আগে সংশ্লিষ্ট শিক্ষককে নিজের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পরীক্ষা চলাকালে তাঁদের কাছ থেকে...

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গর্ভপাতের জন্য ব্যবহৃত ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। ওষুধ...

Related Articles

মেঘনায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা...

রাজশাহী কলেজের দুই নেত্রীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

  রাজশাহী কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও ছাত্রদলের নেত্রী...

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তাসনিম জারার আবেগঘন পোস্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাঁকে...

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি...