Home সাম্প্রতিক ২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধ/র্ষ/ণ
সাম্প্রতিক

২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধ/র্ষ/ণ

Share
Share

যুক্তরাজ্যে নিজের স্ত্রীকে অচেতন করে দীর্ঘ ২০ বছর ধরে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে ৬০টি অপরাধ স্বীকার করেছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি।

ম্যানচেস্টারের মিনশুল স্ট্রিট ক্রাউন কোর্টে শুনানির সময় তিনি একে একে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং যৌন নির্যাতনের উদ্দেশ্যে স্ত্রীকে মাদকজাতীয় পদার্থ প্রয়োগসহ বিভিন্ন অভিযোগে নিজেকে দোষী স্বীকার করেন।

স্ত্রীর আইনগত পরিচয় গোপন রাখার অধিকার রক্ষায় ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। মামলার শুনানিতে ভুক্তভোগী নারী পরিবারের সদস্যদের সঙ্গে আদালতের গ্যালারিতে উপস্থিত ছিলেন।

আদালতে একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি আবেগপ্রবণ হয়ে পড়েন। বিচারকের নির্দেশে তাকে কিছু সময়ের জন্য বসতেও বলা হয়।

অভিযুক্ত ব্যক্তি গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে স্ত্রীর ওপর সংঘটিত অপরাধগুলো ২০০৪ সাল থেকে চলে আসছিল বলে আদালতে জানানো হয়েছে। স্ত্রী ও ওই ব্যক্তির কয়েক দশক ধরে বিবাহিত জীবন ছিল।

এ ঘটনায় আরও ১২ জন পুরুষের বিরুদ্ধে একই নারীর ওপর একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। আরেক ব্যক্তি এরই মধ্যে ওই নারীর বিরুদ্ধে সংঘটিত যৌন অপরাধের কথা স্বীকার করেছেন।

অভিযুক্ত স্বামী যেসব অভিযোগ স্বীকার করেছেন, সেগুলোর সাজা মামলার বিচার শেষে ঘোষণা করা হবে। অন্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সময়কাল ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে...

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক দেশে ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন,...

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামে...

জিন্নাহর ছবি টাঙানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ...