Home আন্তর্জাতিক এক সপ্তাহের ব্যবধানে ইরানে আবারও সুন্নি আলেমকে গু’লি করে হ’ত্যা
আন্তর্জাতিক

এক সপ্তাহের ব্যবধানে ইরানে আবারও সুন্নি আলেমকে গু’লি করে হ’ত্যা

Share
Share

ইরানের ক্ষিণ-পূর্বাঞ্চলে এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবারও এক সুন্নি ধর্মীয় নেতা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার (১৪ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে যে, সিসতান-বালুচিস্তান প্রদেশের প্রধান শহর জাহেদানে নিজ বাসভবনের সামনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সুন্নি বালুচ আলেম মোলাভি ইউসুফ গোরগিজ প্রাণ হারিয়েছেন।

স্থানীয় বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিহত গোরগিজকে সরকারপন্থি সুন্নি আলেম হিসেবে বিবেচনা করা হতো। ইরানি কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি ভাড়াটে যোদ্ধাদের হাত রয়েছে বলে দাবি করেছে, যদিও এর পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। জাহেদানের স্থানীয় গভর্নর রখশানি-নাসাব জানিয়েছেন, গোরগিজ বিভেদ সৃষ্টিকারী গোষ্ঠী ও বিদেশি শত্রুদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অন্যদিকে, কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম এই হামলার পেছনে সুন্নি বালুচ সশস্ত্র সংগঠন ‘জইশ আল-আদল’-কে দায়ী করলেও সংগঠনটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এই হত্যাকাণ্ডের ঠিক আগের সপ্তাহান্তেই ইরানের সীমান্তবর্তী সারাভান অঞ্চলে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। বালুচ অধিকারবিষয়ক সংগঠন ‘হালভাশ’-এর দাবি অনুযায়ী, শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে সামরিক যানবাহনে হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী হতাহত হন। টানা কয়েক দিনের গোলাগুলিতে পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলেই চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ৯ সেপ্টেম্বর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশে সুন্নি কুর্দি আলেম মামোস্তা মোহাম্মদ নেজাতি আততায়ীদের হাতে নিহত হন। এছাড়া জুলাই মাসে দক্ষিণ-পূর্বের সীমান্তবর্তী শহর মিরজাভেহে জুমার নামাজের ইমাম মোলাভি মোহাম্মদ আনোয়ার রিগিও একই পরিস্থিতির শিকার হন। পর পর সুন্নি ধর্মীয় নেতাদের টার্গেট করে হত্যার ঘটনায় ইরানের সার্বিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রামপাল বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন নেমেছে অর্ধেকে

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট যান্ত্রিক ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন...

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

  হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে...

Related Articles

স্ত্রীর গলা কেটে হত্যায় অভিযুক্ত যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নিহত

আসামের গুয়াহাটিতে স্ত্রী রিয়া তালুকদারকে (২৫) নির্মমভাবে গলা কেটে হত্যা এবং শরীর...

ইরানে বিমান থেকে পড়ে মেরুদণ্ড ভাঙার পরও ৫০ ঘণ্টা লুকিয়ে মার্কিন কর্মকর্তার আত্মরক্ষা

ইরানের পারমাণবিক স্থাপনা সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ কোটি ডলার মূল্যের ‘এফ-১৫ই...

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনিতে গত প্রায় সাড়ে তিন...

ইসরায়েলের কারাগারে এখনো আটক ৩৭ ফিলিস্তিনি সাংবাদিক

ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক বন্দি রয়েছেন বলে...