Home সাম্প্রতিক গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে
সাম্প্রতিক

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

Share
Share

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আয়েশা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে নিহতের এক স্বজন ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজারসংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা আয়েশাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

নিহতের বড় মেয়ে জানান, সকালে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুল করে তার মা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ভোলার উদ্দেশে রওনা হয়। কেরামতগঞ্জ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা নিহতের এক স্বজন ও এক পুলিশ সদস্য পানিতে পড়ে আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে সহযোগিতা করেন। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্স থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধ/র্ষ/ণ

যুক্তরাজ্যে নিজের স্ত্রীকে অচেতন করে দীর্ঘ ২০ বছর ধরে ধর্ষণ ও যৌন...

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক দেশে ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন,...

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামে...

জিন্নাহর ছবি টাঙানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ঢাবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ...