Home জাতীয় গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
জাতীয়

গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

Share
Share

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা নজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে এ অর্থ সংগ্রহ করেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেন শেফিল্ড ইউনাইটেডের এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।

গত রোববার যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে হামজাকে নিয়ে বিশেষ আলোচনা সভার পাশাপাশি মুসলিম অ্যাথলেটদের স্বাক্ষরিত জার্সি, পদক ও বিভিন্ন স্মারক নিলামে তোলা হয়।

নিলামে হামজার লেস্টার সিটির হয়ে জেতা ট্রফি ও স্মারকগুলো ছিল অন্যতম আকর্ষণ। তাঁর এফএ কাপজয়ী জার্সি সাত হাজার পাউন্ডে এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক তিন হাজার পাউন্ডে বিক্রি হয়।

অনুষ্ঠানের টিকিট বিক্রি ও নিলাম থেকে পাওয়া পুরো অর্থ গাজার শিশুদের সহায়তায় কাজ করা ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থাকে দেওয়া হয়েছে।

ইনস্টাগ্রাম পোস্টে হামজা জানান, সংগৃহীত অর্থ গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় ব্যয় করা হবে। চিকিৎসার জন্য বিদেশে বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন, এমন শিশুদের সহায়তায়ও এ অর্থ ব্যবহার করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে অর্জিত অর্থের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে হামজা বলেন, গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এ অবদান সামান্য। তবে ছোট-বড় প্রতিটি প্রচেষ্টাই পার্থক্য গড়ে তুলতে পারে।

এদিকে মাঠের খেলায়ও ব্যস্ত সময় পার করছেন হামজা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে না পারলেও ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। সবকিছু ঠিক থাকলে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। মঙ্গলবার...

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের এনকাউন্টারে আসামি নিহত

ভারতের পশ্চিমবঙ্গের গাইঘাটায় এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার মামলায় গ্রেপ্তার প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে পুলিশের দাবি,...

Related Articles

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য...

সিরাজদিখানে কাশবনে ৪ বছরের শিশুর গলাকাটা লাশ, হাসপাতালে বাবার মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে চার বছরের মেয়ে তোয়াবাকে নিয়ে রাতে নানার বাড়ি যাচ্ছিলেন গোলাপ...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া...

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও তাহসিফ ধারণ করেননি, জানালেন সাংবাদিক সায়ের

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের...

;