Home সাম্প্রতিক ২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে উন্নীত হবে মহাসড়ক
সাম্প্রতিক

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে উন্নীত হবে মহাসড়ক

Share
Share

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রণীত মাস্টারপ্ল্যান-২০৪০ অনুযায়ী দেশে মহাসড়ক অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় ২০৪০ সালের মধ্যে ৪৯৬ দশমিক ৫০ কিলোমিটার মহাসড়ক ৬ লেনে এবং ১০২ কিলোমিটার মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সরকারি দলের সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকে ফাস্টট্র্যাক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বর্তমানে কোনো চলমান প্রকল্প ফাস্টট্র্যাক তালিকায় নেই।

তিনি আরও জানান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় বর্তমানে যে ফাস্টট্র্যাক প্রকল্পগুলো চলছে, সেগুলো হলো এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ (উত্তর রুট) এবং এমআরটি লাইন-৫ (দক্ষিণ রুট)।

সড়ক মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশে মোট মহাসড়কের দৈর্ঘ্য ২২ হাজার ৭৩৬ দশমিক ৫৮০ কিলোমিটার। এর মধ্যে ৪ লেন মহাসড়ক ৮৮৩ দশমিক ৬১ কিলোমিটার, ৬ লেন ১০ হাজার ৪৮৮ কিলোমিটার এবং ৮ লেন মহাসড়ক ১৭ দশমিক ৩৪৭ কিলোমিটার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার দুধে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: শিশু স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় বড় ঝুঁকি

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কাঁচা দুধ, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল ও গুঁড়া দুধ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা।...

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ:মাগুরার সাবেক এসপি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাগুরার সাবেক পুলিশ সুপার (এসপি) ও বর্তমানে ওএসডিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি...

Related Articles

শাপলা চত্বর গণহত্যা মামলা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র...

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির...

বাংলা ভাষা ও মুসলিম পরিচয়ে চরম বিপত্তি: ভারতীয় নারীকে জোরপূর্বক বাংলাদেশে ‘পুশইন’

বাংলা ভাষায় কথা বলা এবং মুসলিম পরিচয়ের কারণে এক ভারতীয় বৈধ নাগরিককে...

দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে বগুড়ায়

উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপরেখা বদলে দিতে বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান এয়ারফিল্ডকে দেশের চতুর্থ...