Home জাতীয় দুর্ঘটনা ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু
দুর্ঘটনা

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে দুই ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু

Share
Share

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর ও লাশ দেখে শোকে জ্ঞান হারানোর পর মারা গেছেন বড় ভাই। গতকাল সোমবার পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত দুই ভাই হলেন হাসেম খান (৬০) ও হাসান খান (৫৫)। তাঁরা উপজেলার নবকলস এলাকার বাসিন্দা।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসানের হৃদ্‌রোগ ছিল। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় অসুস্থ হয়ে মারা যান তিনি। বেলা একটার দিকে তাঁর মরদেহ নবকলসে পৈতৃক বাড়িতে আনা হয়। ছোট ভাইয়ের মরদেহ দেখে আহাজারি করতে করতে জ্ঞান হারান বড় ভাই হাসেম। পরে বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

রাত আটটার দিকে পারিবারিক কবরস্থানে দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়। হাসানের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অন্যদিকে হাসেমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাসানের ছোট মেয়ে রিপা খান কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই অনেক টাকা ঋণ করে দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন বেকার থাকার পর কয়েক মাস আগে কাজ পান। তবে আয় তেমন না হওয়ায় তাঁদের সংসারে আর্থিক সংকট রয়েছে। তিনি বলেন, তাঁর বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। এখন জ্যাঠার মৃত্যুর পর তাঁরা অভিভাবকশূন্য হয়ে পড়েছেন।

হাসেমের স্ত্রী মেহেরুন নেছা বলেন, তাঁর স্বামী আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর দুবার স্ট্রোক হয়েছিল। ছোট ভাইয়ের মরদেহ দেখে তিনি শোক সহ্য করতে পারেননি।

একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৭৫ বছর বয়সে ২৫ বছরের শ্রীলীলার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত

৭৫ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’-এ যুক্ত হয়েছেন ২৫ বছর বয়সী অভিনেত্রী শ্রীলীলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ...

Related Articles

মাঠে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলারের

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;