Home সাম্প্রতিক রাজধানীতে বিএনপি কার্যালয়ের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার
সাম্প্রতিক

রাজধানীতে বিএনপি কার্যালয়ের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

Share
Share

রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-৩। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এক পথচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর শাহজাহানপুর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। রাতে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকায় একটি পরিত্যক্ত বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি এসআরবিকে জানান। খবর পেয়ে এসআরবি-৩-এর একটি দল ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

অন্যদিকে মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িচালক সোহেল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে সিলভার রঙের প্রাইভেটকারটির সামনের কাচ ভেঙে যায় এবং সেখানে বড় গর্তের সৃষ্টি হয়। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-গ-৩৭৯১৪০।

বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজনেস ফ্যাকাল্টি ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক শুরু

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের...

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা...

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের...

;