Home অর্থনীতি ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Share
Share

বেসরকারিখাতের ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটি কর-পরবর্তী সম্মিলিত নিট মুনাফা করেছে ২,২৫১ কোটি টাকা, যা আগের বছরের ১,৪৩২ কোটি টাকার তুলনায় ৫৭ শতাংশ বেশি।

আজ রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একক ভিত্তিতে ব্যাংকটির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৮১ কোটি টাকা, যা ২০২৪ সালের ১,২১৪ কোটি টাকার তুলনায় ৩০ শতাংশ বেশি।

শক্তিশালী আয়ের ধারাবাহিকতায় ভর করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৫-এ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে, যা শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিবেশের মধ্যেও গ্রাহকদের আস্থা, সুশৃঙ্খল করপোরেট গভর্ন্যান্স এবং বিচক্ষণ পোর্টফোলিও ব্যবস্থাপনার কারণে এই শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন রাজস্ব প্রবৃদ্ধি ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর কথাও উল্লেখ করেছে ব্যাংকটি। কঠোর ঋণ অনুমোদন নীতি ও নিবিড় তদারকির ফলে সম্পদের গুণগত মান বজায় রাখা সম্ভব হয়েছে এবং খেলাপি ঋণের হার খাতের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে জানানো হয়।

ঋণদাতা প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের ধারাবাহিক এই সাফল্য দীর্ঘদিনের সুশাসন, নিয়ন্ত্রক আনুগত্য এবং মূল্যবোধনির্ভর ব্যাংকিংয়ের প্রতিফলন। সময়ের পরিক্রমায় এই দৃষ্টিভঙ্গি দেশের আর্থিক খাতে ব্যাংকটিকে একটি মানদণ্ড প্রতিষ্ঠানে পরিণত করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জার্মানি ছাড়া আরও যাদের কাছে ‘সেভেন আপ’ খেয়েছে ব্রাজিল

ফুটবল বিশ্বে সবচেয়ে সফল দলগুলোর একটি ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ী এই দল যেমন সাফল্যের জন্য পরিচিত, তেমনি বড় ব্যবধানে হারার কয়েকটি হতাশাজনক স্মৃতিও রয়েছে...

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান ভারতের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের...

Related Articles

শেয়ারবাজারের ‘ডাস্টবিনে’ রহস্যময় লেনদেন, আলোচনায় হিরু-সাকিবের কোম্পানি

শেয়ারবাজারের ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেটকে দীর্ঘদিন ধরেই ‘ডাস্টবিন’ হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ,...

চাকরির স্বপ্ন অপূর্ণ, উদ্যোক্তা হয়ে সফল মাহমুদা খুশি

মো. গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি সাধারণ গ্রামে বেড়ে...

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর আহ্বান

রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে রোববার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে...

নতুন বাজেটে নিত্যপণ্যে বাড়তি করের আশঙ্কা, বাড়তে পারে জনভোগান্তি

কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তুত করছে সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে...