Home অর্থনীতি ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প
অর্থনীতিআন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প

Share
Share

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের অবসানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত ও নাটকীয়ভাবে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম নেমে আসবে প্রায় ৩ ডলারে। বাজার পরিস্থিতি আরও স্বাভাবিক হলে এ দাম কমে ২ ডলারের নিচেও চলে যেতে পারে বলে পূর্বাভাস দেন তিনি। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের বার্তা পুনর্ব্যক্ত করে তিনি স্পষ্ট জানান, তেজস্ক্রিয় কিংবা পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ ইরান কখনোই পাবে না।

এদিকে, ট্রাম্পের এমন আশ্বাস সত্ত্বেও বাস্তব চিত্র বেশ ভিন্ন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি সামরিক হামলা ও উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মক উদ্বেগে পড়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌছেছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মাপকাঠি ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম সম্প্রতি ব্যারেলপ্রতি প্রায় ৯৭ ডলারে গিয়ে ঠেকেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক দিনেই তেলের দাম লাফিয়ে বেড়েছে প্রায় ৯ শতাংশ এবং মাসজুড়ে এই বৃদ্ধির হার প্রায় ১৯ শতাংশ স্পর্শ করেছে। হরমুজ প্রণালীতে অস্থিরতা অব্যাহত থাকায় মার্কিন ভূখণ্ডসহ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটের শঙ্কা বাড়লেও ট্রাম্পের দাবি-যুক্তরাষ্ট্রের বিজয়ের মাধ্যমেই এই সংকট চিরতরে কেটে যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন শুভ দাসের (২৩) মরদেহ দীর্ঘ প্রায় চার মাস পর দেশে ফিরেছে। রোববার...

আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন...

Related Articles

ফ্রিজে মিলল স্ত্রীর কাটা মাথা, পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

ভারতের আসামের গুয়াহাটিতে এক নববধূর আঙুল ও মাথা বিচ্ছিন্ন পচাগলা লাশ উদ্ধার...

হাসিনাকে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না ভারত : আনন্দবাজার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ ঢাকার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ...

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ...

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কার্যক্রমে সামরিকভাবে অংশ নিলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র...