Home জাতীয় ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করলো সরকার
জাতীয়

১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করলো সরকার

Share
Share

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণচাপ কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি ঋণের বকেয়া ১০ হাজার টাকা পর্যন্তসুদসহ সম্পূর্ণ মওকুফ করার ঘোষণা দেওয়া হয়েছে। এতে সারা দেশের প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হবেন। মোট মওকুফের পরিমাণ ধরা হয়েছে প্রায় এক হাজার ৫৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বর্তমান সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে নাসিমুল গণি জানান, কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং কৃষি খাতকে আরও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ বকেয়া রয়েছে, তাদের ক্ষেত্রে আসল ও সুদ—দুটিই মওকুফ করা হবে।

সরকারি হিসাবে দেখা গেছে, ছোট অঙ্কের ঋণ নিয়ে অনেক কৃষক পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। তাদের স্বস্তি দিতেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে প্রান্তিক পর্যায়ের বিপুলসংখ্যক কৃষক সরাসরি ঋণমুক্ত হবেন।

একই ব্রিফিংয়ে আরও জানানো হয়, সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্য করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সরকারের এই সিদ্ধান্তকে কৃষি খাতে তাৎক্ষণিক স্বস্তি ও প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

Related Articles

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...

কোস্টগার্ডের জন্য পাঁচ রিভারাইন পেট্রোল ভেসেল নির্মাণ শুরু

‎ম.ম.রবি ডাকুয়া বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে দেশীয় প্রযুক্তিতে পাঁচটি রিভারাইন পেট্রোল...

সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিবেদন প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের

ভারতের সীমান্ত কর্তৃপক্ষ মৌলিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে পশ্চিমবঙ্গের মূলত বাঙালি...