Home আন্তর্জাতিক ইসরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক

ইসরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

Share
Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট ক্নেসেটে ভাষণ দিয়েছেন এবং বিশ্বের প্রথম নেতা হিসেবে সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অফ দ্য নেসেট মেডেল’ লাভ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার আমির ওহানা, মোদির হাতে এই সম্মাননা তুলে দেন।

মোদি এমন একজন বিশ্বনেতা , যিনি ইসরায়েল এবং ফিলিস্তিন—দুই দেশ থেকেই সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন। এর আগে ২০১৮ সালে তিনি ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ লাভ করেন, যা বিদেশি নেতাদের জন্য ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান।

এটি মোদির নয় বছরের মধ্যে প্রথম ইসরায়েল সফর। ২০১৭ সালের জুলাইয়ে তার প্রথম সফরের সময় ভারত-ইসরায়েল সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। দুই দেশের মধ্যে সামরিক, প্রযুক্তি ও কূটনৈতিক ক্ষেত্রে সেতুবন্ধন আরও দৃঢ় করা হয়।

মোদি তার ভাষণে ভারত ও ইসরায়েলের মধ্যকার বন্ধুত্ব, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেন, “ভারত ও ইসরায়েলের সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি প্রযুক্তি, নিরাপত্তা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে গভীর।”

বিশ্ব রাজনীতিতে মোদির এমন কদর তাকে আন্তর্জাতিক মঞ্চে প্রভাবশালী নেতার মর্যাদা দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে তার ভূমিকা যথাযোগ্যভাবে স্বীকৃত হয়েছে।
সূত্র: দ্য হিন্দু।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০২৯ সালের মধ্যে বদলে যেতে পারে সরকারি সেবার ধরন

সরকারি সেবা ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাজ্য সরকার। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ডিজিটাল আইডি’—একটি অনলাইনভিত্তিক পরিচয়...

ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার সহজ উপায়

যুক্তরাজ্যে বসবাস করলেই সরাসরি ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করা যায়—এমন একটি ভুল ধারণা অনেকের মধ্যে রয়েছে। বাস্তবে, পাসপোর্টের আগে অবশ্যই ব্রিটিশ নাগরিকত্ব অর্জন...

Related Articles

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ?

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী—জামিল আহমেদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিরও মারা গেছেন

নিখোঁজ হওয়ার ১০ দিন পর নিশ্চিত হওয়া গেছে যে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের...

জ্বালানি খাতের ভবিষ্যৎ চিরতরে বদলে গেছে

ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া তেলসংকট জীবাশ্ম জ্বালানিশিল্পকে চিরতরে বদলে দিয়েছে। বিশ্বের...

প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিলো ভারত

রাশিয়া ও ভারতের একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। গত বছর স্বাক্ষরিত এবং...