Home জাতীয় হাম প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি
জাতীয়স্বাস্থ্যহাম

হাম প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি

Share
Share

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্টদের দায়ী করে তাদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনটির দাবি, টিকা ক্যাম্পেইনে অব্যবস্থাপনা ও নীতিগত ব্যর্থতার কারণে দেশে ভয়াবহ জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, হামের কারণে এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য।

তারা বলেন, এই সংকটের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বিশেষ করে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম টিকা ক্রয় নীতিতে পরিবর্তন এনে পরিস্থিতি আরও জটিল করেছেন বলে অভিযোগ করেন তারা।

বিবৃতিতে দাবি করা হয়, নীতিগত পরিবর্তনের ফলে টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয়, যা পরবর্তীতে হামের প্রাদুর্ভাব ও দ্রুত বিস্তারে ভূমিকা রাখে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের সতর্কতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলেও উল্লেখ করেন তারা।

যুব ইউনিয়নের নেতারা আরও বলেন, মার্চের শেষ দিক থেকে প্রাদুর্ভাব শুরু হলেও এখনো কার্যকর ও সমন্বিত উদ্যোগ দেখা যায়নি। তারা বর্তমান সরকারকে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে সারা দেশে হামের প্রাদুর্ভাবকে ‘জরুরি স্বাস্থ্য পরিস্থিতি’ ঘোষণা, ফিল্ড হাসপাতাল স্থাপন এবং সর্বাত্মক টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়, যাতে শিশুদের জীবন রক্ষা করা সম্ভব হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। শুক্রবার (বিকেল সাড়ে ৬টা) সড়কপথে সফরসঙ্গীদের...

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

বিবিসি সংবাদ যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের জরুরি সেবা কার্যক্রম শুরু হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স...

Related Articles

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা...

মুরাদনগরে স-ন্ত্রা-স বিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম...

‘দুই মিনিটে শেষ করুন, বাকি কথা টক শোতে বলবেন’: স্পিকার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য দেওয়ার সময়...

দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণাঙ্গ মন্ত্রী দীপেন দেওয়ানকে...