Home আন্তর্জাতিক তামিল রাজনীতিতে থালাপতি বিজয়ের নতুন ইতিহাস গড়লেন
আন্তর্জাতিকরাজনীতি

তামিল রাজনীতিতে থালাপতি বিজয়ের নতুন ইতিহাস গড়লেন

Share
Share

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ‘থালাপতি’ বিজয় এবার রাজনীতিতেও বড় চমক দেখিয়েছেন। মাত্র ৫১ বছর বয়সে তিনি গড়ে তুলেছেন নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে), যা প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে।

২৩৪ আসনের বিধানসভা নির্বাচনে টিভিকে ১০৮টি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এসেছে। এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনের পর থেকেই দলটির সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দ্রুতই বিজয় তামিল রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে পরিণত হতে পারেন।

এদিকে নির্বাচনী ফল ঘোষণার দিনই বিজয়কে ঘিরে নতুন আলোচনার জন্ম দেয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। ৪ মে ছিল তৃষার জন্মদিন। একই দিনে বিজয়ের দলের ফলাফল প্রায় নিশ্চিত হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে।

সেদিন সকালে তৃষা তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে পূজা দেন, যা নিয়ে অনুরাগীদের ধারণা তৈরি হয় যে তিনি বিজয়ের সাফল্য কামনাতেই সেখানে গিয়েছিলেন। পরে বিজয়ের বাড়ির সামনে ভক্তদের উচ্ছ্বাসের সময় তৃষার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দেয়।

পরবর্তীতে অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বিষয়টিকে নতুন মাত্রা দেয়। তিনি তৃষাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, বিজয়ের সাফল্যই তৃষার জন্য সবচেয়ে বড় জন্মদিনের উপহার। তার এই মন্তব্য ঘিরে বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

তবে ব্যক্তিগত জীবন নিয়ে বিজয় কিংবা তৃষা—কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সব জল্পনার বাইরে গিয়ে বিজয় এখন তামিল রাজনীতিতে নতুন এক জনভিত্তিক নেতৃত্ব হিসেবে আবির্ভূত হচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক...

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮...

Related Articles

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক...

বিশ্ব শরণার্থী দিবস আজ: নয় বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বিশ্ব শরণার্থী দিবস আজ (২০ জুন)। দিবসটি পালিত...

ব্রিটেনে স্বামীর হাতে সিলেটের তরুণী হত্যা: স্বামীর ২৮ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যে প্রকাশ্য রাস্তায় বাংলাদেশি তরুণী কলসুমা আক্তারকে হত্যার ঘটনায় তাঁর স্বামী হাবিবুর...

যুক্তরাজ্যের বেডফোর্ডে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ, চলছে জরুরি সেবা কার্যক্রম 

বিবিসি সংবাদ যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের পর বড় ধরনের...