Home আন্তর্জাতিক ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর নেডের নানির চরিত্রে অভিনয় করা মেরি রিভেরা আর নেই
আন্তর্জাতিক

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর নেডের নানির চরিত্রে অভিনয় করা মেরি রিভেরা আর নেই

Share
Share

 

মার্ভেলের ব্লকবাস্টার চলচ্চিত্র স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়া প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

আন্তর্জাতিক গণমাধ্যম টিএমজেডের বরাতে জানা গেছে, গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যদের ভাষ্য, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম চলচ্চিত্রে অল্প সময়ের জন্য হলেও স্মরণীয় একটি চরিত্রে অভিনয় করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ছিলেন।

চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যান, নেড ও এমজের সঙ্গে নেডের নানির চরিত্রে উপস্থিত হন মেরি রিভেরা। হাস্যরসাত্মক সেই দৃশ্যে তিনি নেডের মাধ্যমে স্পাইডার-ম্যানকে ঘরের ছাদের কোণে থাকা মাকড়সার জাল পরিষ্কার করতে বলেন। স্বল্প সময়ের উপস্থিতিতেই তিনি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন।

ওই দৃশ্যে তিনি অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুয়ার, টম হল্যান্ড, জেনডায়া এবং জ্যাকব ব্যাটালনের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন।

তাঁর মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্পাইডার-ম্যান ভক্তরা শোক প্রকাশ করেছেন। অনেকেই তাঁর সংক্ষিপ্ত কিন্তু স্মরণীয় অভিনয়ের কথা স্মরণ করছেন।

মেরি এগিদা রিভেরার জন্ম ১৯৪৩ সালের ২ জুন, ফিলিপাইনের ইলোইলো প্রদেশে। অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন মিশনারি হিসেবে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্বামী আলেহান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠানের জনপ্রিয়তা কমেনি। বরং ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)...

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

Related Articles

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

;