Home জাতীয় চুমু কাণ্ডের সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
জাতীয়

চুমু কাণ্ডের সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

Share
Share

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের (৩০) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) শুনানি শেষে আদালত আসামি জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরে আদালতের পরিদর্শক (ইন্সপেক্টর) আহসান উল্ল্যাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। পরে মূল মামলার গুরুত্ব বিবেচনা করে এবং রাষ্ট্রপক্ষের যুক্তি শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর টঙ্গীর ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন করেন সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন। এই ট্রমাটিক ঘটনার পর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায় এবং ভয় পেতে শুরু করে। প্রথমে কিছু না বললেও পরবর্তীতে পিতামাতার ধারাবাহিক জিজ্ঞাসাবাদে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা বিস্তারিত খুলে বলে।

বিষয়টি জানার পর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা সেখানে জমায়েত হয়ে ওই শিক্ষককে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয় এবং ২২ অক্টোবর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

অন্যদিকে, এই ঘটনার পর মাদ্রাসায় অতর্কিত অনুপ্রবেশ, ভাঙচুর ও সিসিটিভি ফুটেজ কেন্দ্র করে হট্টগোলের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও থানায় পৃথক একটি মামলা করা হয়েছে। সব মিলিয়ে ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘ফাদার অব অল বোমস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফাদার অব অল বোমস’ নামে একটি নতুন বিধ্বংসী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্রটি শত্রুপক্ষের...

সরাইল থানার ওসির সঙ্গে এমপি রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার বাগ্‌বিতণ্ডা হয়েছে। গতকাল...

Related Articles

জাপানি মন্ত্রীর হ্যান্ডশেকের জবাবে মার্জিত সৌজন্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের রাষ্ট্রীয় জাপান সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের...

টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে বিয়ে—অতঃপর অবাঞ্ছিত ঘোষণা

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং...

;