Home আঞ্চলিক সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আঞ্চলিক

সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ


বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় সলঙ্গা থানা মাঠ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। সলঙ্গা থানার ছয়টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এতে যোগ দেন।

পরে থানা মাঠে সলঙ্গা থানা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরে বক্তারা গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হককে বিএনপি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকারের সঞ্চালনায় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পাবলিক হেলথ রিসার্চ...

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের নতুন কমিটি ঘোষণা

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে...