Home জাতীয় রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার মিয়া সাত্তার
জাতীয়

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন সলঙ্গার মিয়া সাত্তার

Share
Share

 

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রুশ ব্যবসায়ী ও ন্যাশনাল গ্রুপের প্রধান মিয়া সাত্তার। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার কুটিপাড়া এলাকার বাসিন্দা।

গত ২২ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে রাশিয়ান ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কাউন্সিলটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এই কাউন্সিল গঠন করা হয়েছে। দুই দেশের আন্তসরকারি কমিশনকে সহযোগিতা করাও কাউন্সিলটির অন্যতম উদ্দেশ্য। এ ছাড়া বাজার বিশ্লেষণ, সম্ভাবনাময় ব্যবসায়িক খাত চিহ্নিত করা এবং বাজারে প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো নিরূপণে কাজ করবে কাউন্সিলটি।

সভায় সভাপতিত্ব করেন রাশিয়ান ফেডারেশন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির পাদালকো। এতে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মিয়া সাত্তারের এ নিয়োগকে কেন্দ্র করে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফটিকছড়িতে ঝোপ থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে ১২৩ পরিবারের আবেদন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই ফুটফুটে নবজাতক কন্যাশিশুটির লালন-পালনের দায়িত্ব নিতে ইচ্ছুক ১২৩টি পরিবার। শিশুটিকে পরম স্নেহে আগলে নিতে...

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম...

Related Articles

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

দেশের ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;