Home জাতীয় সুনামগঞ্জে শ্রেষ্ঠ, বিভাগীয় দাবায় মাহা
জাতীয়

সুনামগঞ্জে শ্রেষ্ঠ, বিভাগীয় দাবায় মাহা

Share
Share

সুনামগঞ্জ জেলা পর্যায়ের দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে এবার সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দিরাইয়ের শিক্ষার্থী গালিবা করিম মাহা।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেটে বিভাগীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় অংশ নেবে সে। মাহা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বকশীপুর গ্রামের মো. ফয়সাল করিম (সোহাগের) মেয়ে। সে উপজেলার মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

মাহার সাফল্যে তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সে সাফল্য ধরে রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিহাব আহমেদ তালুকদার বলেন, ‘আমাদের প্রিয় শিক্ষার্থী গালিবা করিম মাহা উপজেলা ও জেলা পর্যায়ে দাবায় অসাধারণ সাফল্য অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এটি শুধু মাহার একার অর্জন নয়, তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়।’

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় মাহার সাফল্য কামনা করেছেন তার স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে : সৌদি জোট

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে ড্রোন হামলার অশুভ চেষ্টাকে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে চালানো এক পরিকল্পিত উসকানি হিসেবে...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪৬ লাখ কোটি টাকা ছাড়াল: মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা

ইরানের সঙ্গে চলমান সাড়ে ছয় মাসের সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মোট খরচ দাঁড়িয়েছে ৩৮ বিলিয়ন ডলারের বেশি, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪৬...

Related Articles

বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির...

ঢাবিতে তোফাজ্জল হত্যাকাণ্ডের ২ বছর : আসামিদের বড় অংশ জামিনে ও পলাতক, শুরু হয়নি বিচার!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর...

জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : নজরুল বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...

‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...