Home জাতীয় অপরাধ মুরাদনগরে ৪৫ পিস ইয়াবাসহ খলিল গ্রেপ্তার, ২০১৩ সালের হামলার ছবির দাবি
অপরাধ

মুরাদনগরে ৪৫ পিস ইয়াবাসহ খলিল গ্রেপ্তার, ২০১৩ সালের হামলার ছবির দাবি

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল সরকার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খলিল সরকার উত্তর ত্রিশ গ্রামের রুপ মিয়া সরকারের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের উত্তর ত্রিশগামী রাস্তার মাথা থেকে খলিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ২০১৩ সালের ২২ জানুয়ারি মুরাদনগরে বিএনপির একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় খলিল সরকারও অংশ নিয়েছিলেন। তাঁদের দাবি, ওই সময় তিনি রামদা হাতে মিছিলে হামলায় অংশ নেন। সংরক্ষিত ছবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তাঁকে রামদা হাতে দেখা যায় বলেও তাঁরা দাবি করেন।

২০১৩ সালের ওই ঘটনায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছিলেন বলে স্থানীয় বিএনপি নেতারা দাবি করেন। তবে খলিল সরকারের বিরুদ্ধে ওই সময়কার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে খলিল সরকারকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয়: মেজর সাব্বির

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চোখ বেঁধে গুলি...

ফুটবল ম্যাচ ঘিরে গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত...

কুলাউড়ায় সরকারি জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণ, জরিমানা ১০ হাজার টাকা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে সরকারি সড়কের জায়গা অবৈধভাবে দখল করে বাউন্ডারি...

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা গ্রেপ্তার

  শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে রুফিয়া বেগম (৩৫) নামের...