Home জাতীয় বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা
জাতীয়

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা

Share
Share

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাষ্ট্রপতির কার্যালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে।

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত নীতিমালার আলোকে সারা দেশের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের জন্য মোট ১ ঘণ্টা ৩০ মিনিট সময় পাবে। এ সময়ের মধ্যে তারা বঙ্গভবনে প্রবেশ, এর ইতিহাস ও কার্যক্রমবিষয়ক ভিডিও প্রদর্শনী এবং তোশাখানা জাদুঘর পরিদর্শন করতে পারবে। এ ছাড়া বঙ্গভবনের মূল ভবনের সামনে ছবি তোলা, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ থাকবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় শিক্ষার্থীদের বঙ্গভবনে প্রবেশ করতে হবে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নিতে পারবে। তাদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি থাকতে পারবেন। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে বঙ্গভবনে যেতে হবে।

নীতিমালা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরিদর্শনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসের হিউস্টনে এক যৌথ সমাবেশে ৫০ হাজারের...

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন,...

Related Articles

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা...

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ

গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই...

;