Home জাতীয় অপরাধ কুলাউড়ায় সরকারি জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণ, জরিমানা ১০ হাজার টাকা
অপরাধ

কুলাউড়ায় সরকারি জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণ, জরিমানা ১০ হাজার টাকা

Share
Share

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে সরকারি সড়কের জায়গা অবৈধভাবে দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. ফাতু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাজারের মিশন চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে সরকারি সড়কের জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ ওঠে মো. ফাতু মিয়ার বিরুদ্ধে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯ ধারায় তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া নির্মাণ করা বাউন্ডারি ওয়াল আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, জনস্বার্থে সরকারি জায়গা দখল এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে—এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পাওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা...

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু...

Related Articles

চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয়: মেজর সাব্বির

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চোখ বেঁধে গুলি...

ফুটবল ম্যাচ ঘিরে গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত...

মুরাদনগরে ৪৫ পিস ইয়াবাসহ খলিল গ্রেপ্তার, ২০১৩ সালের হামলার ছবির দাবি

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল সরকার...

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা গ্রেপ্তার

  শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে রুফিয়া বেগম (৩৫) নামের...